Bunohash Banner

অভিমানী মেঘ ।। মাহমুদা রিনি

৩০ জুন, ২০২৪

ঘন থম থম মন ভারি মেঘ
জানালায় এসে উঁকি দেয়,
কথা নয় কোন শব্দও নয়
ছোঁয়া লাগলেই গলে যায়।

ঝরে টুপটাপ কখনো অঝর
কখনো জলোচ্ছাস,
অভিমানি মেঘ কারণ অকারণে
কখনো নিরুদ্দেশ।

যাযাবর সে যে কোন দূরদেশে
কোন বাঁকে বাঁধে ঘর,
কখনো নিবিড় আপনের আপন
কখনো যেন সে পর।

চেয়ে অনিমেষ থাকি অবশেষ
ক্ষনিক দাড়ায় হেসে,
এই যেন বলে চলো মোর সাথে–
নিরুদ্দেশে যাই ভেসে।

(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)।