Bunohash Banner

নাহি দুঃখ, নাহি লাজ।। মজিবার রহমান

 

দুঃখ কোরোনা ভাই,
এটা আমাদের বাংলাদেশ, জেগেও ঘুমিয়ে শাসক।
অপমানে নাহি লাজ,
মানুষ হোক নির্যাতিত অবহেলিত, শাসক তবুও সজাগ অথর্ব।

নাহি লাজ, নাহি গর্ব,
মানুষ মরুক, আমরা শাসক ক্ষমতায় দন্ডায়মান।
যাই যাক প্রজার মান,
শাসক সুউচ্চ দন্ডায়মান
মুখের বুলি আর চাপায়।

জনতার সংগ্রাম চলবেই,
যদিও, শাসক হুংকার ডুংকার
গুলির ক্ষমতায় ক্ষমতাবান।

বিচার সেতো অচীনপাখি,
অসহায় কাঁদে, পথেঘাটে ইজ্জত মান খুঁইয়ে।
জনতা সংগ্রামী সংগ্রামে
আইন শৃংখলা বাহীনির আঘাতে আঘাতে জর্জরিত।

সরকার কিবা রাজনীতির আন্দোলনকারীর খপ্পড়ে,
দেব প্রহার, হবে রক্তাক্ত, রাজপথে দলীয় ক্যাডারে,
নীতি আজ ধূলিসাৎ
আদর্শ সেতো ঘরছাড়া,
মুরুব্বী ও বড়দের চাহিদায়,
নৈতিকতা আজ বংশছাড়া,
অর্থ প্রাচুর্য সম্পদের আহরণের কায়দায়।

রাজনীতির আন্দোলন, দল ও ব্যাক্তিকেন্দ্রিক,
ঠাই নাই, ওরে ঠাঁই নাই জনতার মাঝে, শুধুই চিল্লাচিল্লি।