Bunohash Banner

জাগলো সাড়া।। রেবেকা টপি

নিভৃতচারী বেদুঈন ভাবনারা
অলিখিত বাক্যে দেখে মধুর স্বপন।
আনন্দের ফল্গুধারা
মৃদু কোলাহলে জমা হয়
পাঠকের দোরগোড়ায়।

কথা রাখলো না সে ফাগুন
মিলে গেলো গোধূলির শেষ আলোয়।
আচম্বিতে জাগলো সাড়া
উকি দেয় নতুনের বার্তা।
বেদনার ছায়া মিলে গেল
প্রভাতের স্নিগ্ধ আলোয়।
নতুনের ঘ্রাণ গগন ভেদী
ছড়ালো চারিধার,
নিভৃতে উস্কানি দেয়
কোন সে মধুর দ্বিপ্রহর?

হৃদয়ের অতলন্তে জমানো ব্যথা
দূরে ঠেলে দাও,
পুষ্প থালা হাতে নিয়ে
করো নতুনেরে আহবান।
সলাজ আঁখিতে খুঁজে নাও আপনারে,
নতুন দিনের নতুন সূর্যালোকে।