আমার পাঠককুল এবং অকবিতা.. অল্পকবিতা।। এম এম এইচ মুকুল
আমার পাঠককুল নিয়তই মন খুলে বসে
কেউ কেউ বোধের জানালা ধরে ঝাকুনি দেয়,
কবিতার খোঁজে আমি রবি নজরুল সুকান্তে ডুবি।
এতো এতো কর্ষন রাশি রাশি শব্দের বর্ষন
আমার বপন কৌশল সবই ব্যর্থ,
কেবল অকবিতার গতর ছুঁয়ে
কিছু অল্পকবিতার পরাগায়ন হয়।
মাঝে মাঝে ভাবি –
যে সুর ডুবে গেছে বিষাদের গহিনে
তাকে আর বর্ণমালায় গাঁথবোনা
শুধু শুধু দৃষ্টির সীমানায় আলো আঁধারি শব্দের ভাঁজে
বিরহের জল সেচে কবিতাকে ডাকবোনা।
কবি আর অকবির দ্বন্দ্ব
চিরকালই ছড়াবে গন্ধ
ছন্দের ঝাপি রেখে বন্ধ আমি কেবলই মানুষ হবো।













