রেভ্যুলুশান।।শিশির আজম
দুনিয়ার সব সেতুই একদিন উড়িয়ে দেওয়া হবে গুড়িয়ে দেওয়া হবে–
এই কথাটা কে বলেছিল জানো
হুম্
আমি জানি না
কিন্তু এটা তো ঠিক যে কেউ একজন বলেছিল
সে তুমিও হতে পারো
আমিও
যা হোক এইসব সেতু তো আমরাই বানিয়েছি
রক্তের সেতু
মায়ামমতার সেতু
অকৃত্রিম নিয়মবদ্ধতায় আবর্তিত সেতু
হ্যা এখন এগুলো ভেঙে ফেলা হবে
উড়িয়ে দেওয়া হবে
অন্তত এটাই করা উচিৎ
কেন
কেন
এই প্রশ্ন কি তোমাদের সবার মনে জেগেছে
একবারও












