অভিশপ্ত চোখ।। আবু রায়হান
যে চোখের মায়াবী চাহনি
অজস্র স্বপ্ন আঁকে,
স্বপ্ন আঁকে হৃদয় জাগে
দু-কুল ভাসায় নয়নজলে।
অসভ্যতায় বন্ধি যে চোখ
জাতি-ধর্মের দোহায় দিয়ে,
মানবতার ঝাণ্ডা ধরে
মানবসভ্যতা ধ্বংস করে।
অর্থলোলুপ নিঠুর যে চোখ
জনগনের রক্ত চোষে,
দেশের টাকা করছে লোপাট
পুষছে শকুন চারিপাশে।
জ্ঞান পাপীরা জ্ঞানীর বেশে
রাষ্ট্রযন্ত্রের চুড়োয় বসে,
ঝাপসা চোখে অংশ কষে
ভরাচ্ছে পেট নগদ উৎকোচে।
একচোখা যে চোখের নীতি
বোঝে না সে প্রেম-প্রীতি,
আসল নকল নেই ভেদাভেদ
গাইতে হবে জয়োগীতি।।













