১৫ জুলাই, ২০২৪
বৃষ্টির দিনে আষাঢ় কাঁদে না
বজ্রপাতে মন পোড়ে না-
কী মেঘ শূন্য আকাশ
লাগে না প্রশান্তির বাতাস;
শুধু স্মৃতির বাতায়নে
বয়ে যায়- কী যে বেদনা
মন কায়া দোসর বোঝে না
গভীর জল কাদার ঢেউ
নদী জানে না- হারিয়ে গেছে
ফাল্গুনের মন বাসনা।
(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)