Bunohash Banner

এইতো জীবন।। নিতাই বাবু

জীবন বেশি সময়তো নয়,

যতটুকুই সময়, অনেক সময় হয় অপচয়

কতো জয়, কতো ক্ষয়, কতো ভয়

আশা নিরাশার দোলাচালে বেঁচে রয়

সময় ফুরিয়ে গেলে চলে যেতে হয়।

জীবন বেশি সময়তো নয়।।

 

জীবন বেশি সময়তো নয়,

খুবই অল্প সময়, চাওয়া-পাওয়ার জয়-পরাজয়

প্রেম-বিয়ে ভালোবাসাও তো হয়

কেউ ব্যর্থ, সফলতায় জীনন মধুময়

সময় ফুরোলে সবকিছুই স্মৃতি হয়ে রয়।

জীবন বেশি সময়তো নয়।।