ঝরা বকুলের সুবাস।। মো: আবু রায়হান
সজীব শাখায় প্রস্ফুটিত
সবুজ পাতার ফাকে,
উঁকি দেয় সুবাসিত শুভ্র বকুল ফুল,
মিস্টি ঘ্রাণে প্রলুব্ধ হয় সহস্র মধুকর।
মধুকর সুকৌশলে লুটে নেয় মধু তার
বকুলফুল হারায় তার হৃদয়ের গহীন কোনে
জমিয়ে রাখা সাধনার পুষ্পরস,
নিষেকের ছোঁয়ায় সজীবতা ফিরে ভ্রুণ তার।
পুষ্পের ভাগ্যে নেমে আসে অনামিশার আধার
বুকফাটা হাহাকার নিয়ে বৈশাখীর ঝড়ো হাওয়ায়
ঝরে যায় হাজারো বকুলফুল,
ঝরাফুল পিষে যায় পথিকের পায়ের জুতায়।
কিছুফুল স্থান পায় পল্লী বালিকার গাথা মালায়
কিছু যায় পুজারীর পুজোর থালায়,
কতফুল ঝরে যায় অবেলায় তার কে খবর রাখে
শুকনো বকুলফুলের বুকে যদিও সুবাস থাকে।।













