Bunohash Banner

দর্শনেও পাপী।। মজিবার রহমান

১৫ জুলাই, ২০২৪

রূপ কারিগর, ওগো মাওলা,
সাজায়েছো রূপ দিয়া,
আমি মানুষ দেখিয়া
মানুষ পাপী-তাপী?

চোখ দিলা দেইখা নয়ন জুড়াইতে
সঙ্গে দিলা পাপী গুনাহাগার হইতে
বিধি ও বিধি, এ কেমন নিরানন্দ
অঙ্গার সৌন্দর্য্য মনোরঞ্জনে?

চক্ষু জুইড়া দেখি যখন
পাপী বইলা তাড়াও তখন
মানুষ পাপী হোক, হোক গুনাহাগার
এই কি তোমার চাওয়া খোদা।

চাক্ষুস যদি পাপী
রূপ দিয়া সৃষ্টি কাপালী?
চেয়ে থাকায় যদি অপরাধী
সৌন্দর্য্য সৃষ্টি কেন করিলি?

রূপ কারিগর, ওগো মাওলা,
সাজায়েছো রূপ দিয়া
তাই দেখিয়া মানুষ কেন পাপী?
রূপ কারিগর, ওগো মাওলা।

(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)