Bunohash Banner

প্রিয় বন্ধু, জন্মদিনে।। নীলকণ্ঠ জয়

সময়ের স্রোতে ভেসে গিয়েছিলে,
ঠিক নদীর উচ্ছ্বাসের মতো—অপরিকল্পিত, অকস্মাৎ। স্মৃতির অলিন্দে আজও জমে আছে অবিনশ্বর কিছু মুহূর্ত—
গোধূলির ছায়ায় লুকিয়ে রাখা কিশোরবেলা
কুয়াশার ক্যানভাসে আঁকা অসম্পূর্ণ স্বপ্নেরা।

তুমি ছিলে কোমল শিরীষের ছায়ার মতো,
নিঃশব্দে পাশে থাকা এক অনিবার্য অনুভূতি
হঠাৎ হারিয়ে গিয়েছিলে এক বিস্মৃত পথের ধুলোয়। সময়ের নির্মমতা কি বন্ধুত্বের শেকড় উপড়ে ফেলতে পারে?
না, কিছু সম্পর্ক অনিবার্য;
কিছু মানুষ রয়ে যায় হৃদয়ের অলংকার হয়ে।
তুমি বন্ধু ছিলে, আছো, থাকবে…
এটিই দৈব্যযোগ ।

আজ, এই বিশেষ ক্ষণে,
তোমার জন্য আমার শব্দেরা বুনছে এক অনন্ত প্রার্থনা—
তোমার হাসিতে ফুটুক প্রভাতের প্রথম রোদ,
হৃদয়ের গহীনে বাজুক সুখের নির্ঝর।
অভিমানের গ্লানি ধুয়ে যাক,
ফের জেগে উঠুক সেই হারানো বন্ধুত্ব,
পুনরায় গাঁথি স্মৃতির মালা।
বন্ধুত্ব থাকে আকাঙ্ক্ষার ঊর্ধ্বে
কখনো ভ্রাতৃত্বের বন্ধনে, কখনো গুরুরত্ন হয়ে
বন্ধুত্ব প্রেম নয়, ভালোবাসা নয়…
সবার ঊর্ধ্বে একটি প্রারদ্ধ সম্পর্ক।
ছিন্ন করলেও রেশ থেকে যায়,
অভিমানেও ছাপ রেখে যায়।

শুভ জন্মদিন, প্রিয় বন্ধু।
সময়ের দূরত্ব ঘুচিয়ে,
ফিরে এসো চিরচেনা সে আঙিনায়!

(উৎসর্গঃ অর্নিকে)

Dear Friend, On Your Birthday
Nilkantha Joy

You drifted away like the restless waves—unplanned, sudden. Yet, within the corridors of memory, fragments of our golden days remain—whispers of childhood conspiracies woven into twilight, unfinished dreams sketched on mist-laden canvases.

You were the gentle shade of a sirish tree, an unspoken presence beside me. And then, like a forgotten melody, you vanished into the dust of time. But can time truly uproot the bonds of friendship? No—some connections are inevitable, some people remain as ornaments of the heart.

Today, on this special day, my words weave an endless prayer for you—may your laughter hold the warmth of dawn’s first light, may joy flow like an eternal stream within you. Let old wounds dissolve, let our lost friendship awaken once more, threading together the garland of memories.

Happy Birthday, dear friend. Let time’s distance fade—come back to the place that has always been yours.

(Dedicated to Arni)