Bunohash Banner

প্রেম তরঙ্গ।। এম এম এইচ মুকুল

সবুজ তোমার শাড়ির আঁচল
লেপ্টে ছিল নরম জলের গতর জুড়ে,
থাকবো বলে কাছাকাছি
ডুব দিয়েছি মন চুরির সেই প্রেম পুকুরে।
কালের পথে ছুটবো দু’জন
বুকে নিয়ে স্বপ্ন আঁকার জল তরঙ্গ,
প্রজাপতির পাখায় পাখায়
মাখবো প্রেমের জ্যোৎস্না রাঙা চতুরঙ্গ।
আসে যদি সন্ধ্যা শকুন
দাঁড়ায় মাঝে অসময়ের দেয়াল তুলে,
ভোর আকাশে চাঁদ কুমারী
মেঘ জানালায় প্রেমের চাদর রাখবে খুলে।