Bunohash Banner

বুনোহাঁসে লেখা পাঠানোর নিয়ম এবং নীতিমালা

আপনি কি লিখতে পছন্দ করেন? লেখা প্রকাশের জন্য একটি প্লাটফর্ম খুঁজছেন?

 ‘বুনোহাঁস’ ওয়েবম্যাগ নবীন প্রবীণ সবার জন্য উন্মুক্ত।

প্রিয় লেখক, প্রিয় সুহৃদ, প্রিয় কবি,
০১ মে, ২০২৪ থেকে লাইভে যাবে বুনোহাঁস ওয়েবম্যাগ। বিশেষ সংখ্যা পিডিএফ ভার্সনের পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ পাবে লেখাগুলো। আগামী সংখ্যার জন্য ছোটগল্প, কবিতা, ছড়া ও মননশীল যেকোনো লেখা পাঠিয়ে দিন নিচের ই-মেইল কিংবা হোয়াটসঅ্যাপ ঠিকানায়। লেখা সম্পাদনা এবং অনান্য আনুষাঙ্গিক কাজের জন্য প্রতি মাসের ২৮ তারিখ পর্যন্ত লেখা গ্রহণ করা হবে। প্রতি সংখ্যার জন্য সকল বিভাগে লেখা পাঠানোর সুযোগ থাকছে।

লেখার সাথে এককপি ছবি এবং সংক্ষিপ্ত লেখক পরিচিতি পাঠাতে ভুলবেন না। আমাদের প্লাটফর্ম নতুন-পুরাতন সবার জন্য উন্মুক্ত। রাষ্ট্র, জাতি এবং ধর্মবিশ্বাসে আঘাত হানে এমন কোন লেখা গ্রহণ করা হবে না।

নীতিমালা:

♦ লেখা অবশ্যই মৌলিক হতে হবে।

♦ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, বিশেষ গোত্র বা জাতিকে ছোট করে এমন কোনো লেখা প্রকাশিত হবে না।

♦ শব্দচয়ন ও লেখার প্রুফ দেখায় যত্নশীল হতে হবে। বানান, যতিচিহ্ন ও ব্যাকরণের ভুল গ্রহণযোগ্য নয়।

♦ লেখার ফন্ট হবে ইউনিকোড। অভ্র কিংবা সরাসরি ইউনিকোডে টাইপ করে পাঠাতে পারেন। বিজয় বায়ান্ন হলে সুতনী ফন্টে পাঠানোর অনুরোধ রইলো।

♦ সরাসরি মেইল করলে এক কপি ছবি অ্যাটাচ করে দিতে হবে। লেখা (.docx) কিংবা (.txt) ফরম্যাটে অথবা মেইলের বডিতে লিখে পাঠাতে হবে।

♦ যেকোনো লেখা প্রকাশে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

♦ কোনো লেখা প্রকাশ করা বা না করার কারণ জানাতে সম্পাদনা পর্ষদ বাধ্য থাকবে না।

♦ ‘বুনোহাঁস’-এ প্রকাশিত লেখার সম্পূর্ণ স্বত্ব ও দায় একান্তই লেখকের।

♦ গল্প, কবিতা, ধারাবাহিক উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ, ফিচার, ভ্রমণ, স্মৃতিচারণ, সাহিত্যিকদের জীবনী ও সাক্ষাৎকার এবং বুক রিভিউ ক্যাটাগরিতে লেখা দেওয়া যাবে।

প্রশ্ন: প্রিন্ট প্রকাশনায় কবে যাব?
উত্তর: প্রতি বছর শেষে বুনোহাঁসে প্রকাশিত সেরা ১০০টি লেখা নিয়ে প্রকাশ করা হবে মেগা সংকলন। সুতরাং লিখতে থাকুন মনের আনন্দে। সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা।

এছাড়া প্রতি বছর সর্বোচ্চ প্রকাশিত লেখা, পাঠক জরিপে শ্রেষ্ঠ লেখক এবং সেরা পাঠক/সমালোচক পুরষ্কার থাকবে বুনোহাঁসের পক্ষ থেকে।

ই-মেইল: bunohashwebmag@gmail.com
হোয়াটসঅ্যাপ: ০১৭৯৩৫২০৯২৮