Bunohash Banner

ভালোবাসার পাখি।। শীলা প্রামাণিক

 

তুমি আমার বেদনার নীল ক্যানভাসে কেন আসো
তুমি যে হৃদয়ের দেওয়ালিকা জুড়ে থাকতে ভালোবাসো।

তুমি তো জানো না তুমি আমার কতটা প্রিয় পাখি
তোমার জন্যই এই অরণ্যে একলা জেগে থাকি।

এই গ্রীষ্মে দারুণ খরায় তৃষ্ণা বুকে রাখি
মরুভূমির তপ্ত বুকে দুফোঁটা জল দিতে পারো না কি?

দিন-দুপুরে মধুর সুরে যদি আমায় করো ডাকাডাকি
চাতক দুটি আঁখির পানে রাখো তোমার আঁখি।

ইচ্ছেমতো উড়তে চাও আকাশ বিলে?
উড়িয়ে দেবো মুক্ত-স্বাধীন নির্ভরতার সুনীলে।

তুমি চাইলে বুকের ক্যানভাস আকাশ বনে নেব
এই অরণ্যে পাখির জন্যে হৃদয় খুলে দেবো।