Bunohash Banner

সংসার মায়াজাল।। রেবেকা টপি

জগতের অধিপতি ওহে দয়াময়
নিদারুণ খেলা তব বোঝা বড়ো দায়।
খেলাচ্ছলে পাঠালে এই ধরা মাঝে
হেলায় কাটিলো বেলা বৃথা কিছু কাজে।
কর্ম শুধু রয়ে যাবে মোরে যাবে ছেড়ে
যা কিছু সঞ্চয় সব রবে পিছে পড়ে।
প্রতিপত্তি নামধাম সবই যে অসার
সংসার মায়াজালে পড়িলে অপার।
আদরে পালিলে বাছা করিলে যতন
যাবে না সঙ্গে কেউ আসিলে মরণ।
হিসেবের খাতায় সব রবে থরে থরে
একে একে মিলাবে যে গেলে পরপারে।
কিনিতে স্বর্গসুখ কড়ি রূপী ধন,
সময় থাকিতে সব করো রে যতন।