সেই পানকৌড়ি বেলা।। চারু মান্নান
৩০ জুন, ২০২৪
স্মুতির আকালে ধ্বসে গেছে সব আজ,
সেই পানকৌড়ি বেলা;
আকাল অকালে,
সময় সময়ের ক্ষেপ আস্তরণ মেখে বেঁচে আছে মর্মবিণায়
সেই পানকৌড়ি বেলা
রইল টেকে শুধু যৌবণের ক্ষয়েঞ্চু বেড়া জালে।
যৌবন স্বপ্ন আঁকে
আকাশ ছোঁয়া অপাড়!
খন্ডিত স্বপ্ন বারং বারং মেইয়ে যায়
স্বপ্ন ঘোরে।
এবার তোমার স্বপ্ন উঠে পড়ে চিলেকোঠায়
হারিয়ে যাবার ভয়ে আগলে রাখো যতনে
সেই যতনই তোমার কাল?
অগ্নিদ্রোহ যতনে যত প্রেম ছিল অবশিষ্ট? তা পুড়ে খাঁক
অস্তিত্বের বিনুনিতে তুমি হারিয় গেল পথে
সেই তোমার পানকৌড়ি বেলা।
(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)।













