একদিন- বর্ষারাতের শেষে, নীলপদ্মের বেশে ফুটে রইবো তোমার ঢেউখেলানো এলোকেশী সরোবরে।
একদিন- সূর্যমুখী ফুল হয়ে দিবস্পতির অপার করুণা নিয়ে চেয়ে রইবো তোমার মুখপানে।
এরপর, একদিন- কোন এক ভরা পূর্ণিমা রাতে সংসার মায়া ছেড়ে সিদ্ধার্থ হয়ে নেমে যাবো পৃথিবীর পথে।