Bunohash Banner

ধরণী দ্বিধা হও।। নীলকণ্ঠ জয়

দেশে গ্রাফিতি ফিরেছে,
দেয়াল লিখন ফিরেছে,
প্রতিবাদ ফিরেছে,
প্রতিরোধ ফিরেছে,
বাঘ ও মহিষ একঘাটে জল খেতে পারছে,
কারো কারো মিইয়ে যাওয়া স্বপ্নের পালে হাওয়া লাগছে,
বামের লাল,
ডানের লাল সব ফিরেছে…
আমি অপেক্ষায় আছি…
শুনবো যেদিন,
শোকের কালো
আঁধারের কালো
সব ছাপিয়ে….
ধরণী দ্বিধা হয়েছে,
আবারও শান্তি ফিরেছে…..!