Bunohash Banner

নজরুল স্মরণে।। এম এম এইচ মুকুল

স্রষ্টা তোমায় যা দিয়েছেন আমরা পাইনা তাহার কুল
বিশ্ববাসীর ভালবাসায় সিক্ত তুমি, হে নজরুল।

একটি পতাকার জন্য যখন উত্তাল ভারতবর্ষ
দিকে দিকে জ্বলছে বিদ্রোহের অগ্নি
পরাধীনতার জিঞ্জির ভেঙ্গে মুক্তির তীব্র আকাঙখায়
কেউ ছুড়ে বোম,কেউ কামান দাগে সরোষে
সেই বাধন হারা তপ্ত সময়ের গর্ভ চিড়ে তোমার আগমন।
তুমি ধুমকেতু রূপে উদিত হলে রুদ্র নিদাঘ আকাশে
তুমি নাগিনীর বিষজালা ছড়িয়ে দিলে শত্রুর দখলিত বাতাসে।
তোমার খাতার পাতায় পাতায় দ্রোহের আগুন জ্বলে
তুমি ন্যায়ের দন্ডে বজ্রমুষ্টি, সততার ফুল ফোটাও শতদলে।
তুমি আকাশে ফোটাও আলোর পুস্পকলি
মর্তের জমিনে সাম্য ঐক্য ন্যায়ের পদাবলি,
তোমার কণ্ঠে গর্জে ওঠে বিদ্রোহের রণতূর্য
তুমি নিপীড়িতের জন্য হাতে নিয়ে এলে আলোকদীপ্ত সূর্য।
তোমার গানে কবিতায় জাগে মুক্তির সেনাদল
ফুৎকারে উড়ায় বাধার প্রাচীর, ভেঙ্গে ফেলে শৃঙ্খল।
তুমিই আবার ভালবাসার সুতোয় বাধিলে সবার প্রাণ
তোমাকে স্মরিতে একই সুরেতে গাই সাম্যের গান।