নূপুরের সুর।। রিয়াজ আহমেদ
ইংল্যান্ডেও বৃষ্টি হয়। রাস্তা ভিজে যায়।
পাতা থেকে ঝড়ে পড়া বৃষ্টির জল থেকে তৈরী হয়
বেহালার মিউজিক।
ইলফোর্ড থেকে স্টার্টফোর্ড যেতে যেতে একদিন দোতলা বাসের সামনে বসে বৃষ্টি পড়তে দেখেছি।
দেখেছি বৃষ্টির চোখের জল।
আর্তনাদ কিংবা বেহালার মিউজিকে আত্মতুষ্ট নই আমি। আজ তৃষ্ণার্ত হৃদয় শুধু প্রিয়তমার নুপুরের শব্দ শুনতে চায়। এই শব্দের খোঁজে ঘুরেছি কয়েকটা শহর। ম্যানচেস্টার, কার্ডিফ থেকে এডিনবার্গ।
পাইনি।
হঠাৎ রবীন্দ্রনাথ পড়ে দেখলাম-
বাংলাদেশের বৃষ্টি যেন নূপুরের সুর।












