Bunohash Banner

বিরহে জল ঝরে না।। মজিবার রহমান

বৃষ্টি অঝোর ধারায় ঝরুক
না ঝরুক, প্রকৃতি দিয়েছে ভরিয়া।
বর্ষা মানেই হরেক ফুলেল থোক
লাল, হলু্‌দ, সাদা আর বেগুনির ভেলা।

জুঁই বেলী বকুল
মন হয় যে আকুল।
বৃষ্টি বেশ ভালোবাসি
ঝরলেই ছাতা খুঁজি।

নেই বৃষ্টি, নেই সৃষ্টি
বারান্দা নাই, ব্যস্ত সময়ে হয় না বসা,
কে গাইবে বিরহের কৃষ্টি?
এলাম ডিজিটালে সখা বসিয়া।