ভাবনার গতিপথ।। মো. আবু রায়হান
৩০জুন, ২০২৪ইং
হে পথিক!
তোমার ভাবনার গতিপথ সরল কর,
কতই না বক্রপথ,
উজান স্রোতের বিপদসংকুল পথ পাড়ি দিয়ে,
তবেই তো তোমার তরি কূলে ভিড়াইছো,
তবে কেন অস্থির তুমি?
পুনরায় করবে কি ভুল?
পিছু ফিরে দেখ তুমি
কক্ষচ্যুত হলেই ঘটতে পারে মহা বিষ্ফোরন,
ছিটকে পড়তে হবে ধুমকেতুর মত।
স্বপ্নের ভেলাতে তোমার ধরেছে পচোন,
ক্ষীণ হয়ে আসছে গতি প্রতিটি মুহূর্তে,
হতে পারে হঠাৎ পতন,
চিরঞ্জীব কেউ তো নয়,
পারিনি তো হতে অবিনশ্বর।
দাপিয়ে ব্রার্ঘ্যের ন্যায়,
কাপিয়ে থর থর মর্তকে করেছে শাসন,
হিংস্রতার ক্ষিপ্ততা, মানবতা লুণ্ঠিত আগ্রাসন,
হলো শান্তির অবসান,
আধিপত্যের জেরে ধ্বংস সভ্যতা
বিশ্বকে দিয়েছো নরক যাতন।।
(বুনোহাঁস ‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)।













