মাকে মনে পড়ে ভীষণ ।। জয় মজুমদার
মা তোমার নিকট চিঠি দিলাম অশ্রু গড়ার পথে
তোমার ছেলে ভালো আছে দুই নয়নের স্রোতে।
জানি তুমি অনেক দূরে, আসবে ফিরে কখন?
তোমার কথা মনে হলে অশ্রু দিয়ে লিখে যাই,
মাকে মনে পড়ে ভীষণ।
আকাশ ভরা তারাগুলো মিটিমিটি জ্বলছে
মাকে মনে পড়ে ভীষণ,
জ্যোৎস্না রাতে নির্জনতায় নিঃসঙ্গ দিবস চলছে।
অনুভবের পাতায় তুমি আছ দীর্ঘশ্বাস
মাকে মনে পড়ে ভীষণ,
তোমার জন্য জমে আছে ভালোবাসার অযুত লক্ষ নিযুত কোটি মনে রেখো বিশ্বাস।
জানি তুমি অনেক দূরে তবুও মনে পড়ে তোমায়।
মাকে মনে পড়ে ভীষণ,
আমার জন্য আশীর্বাদ রেখো আকাশ সমান।
(উৎসর্গ -কবির মমতাময়ী মা রানী মজুমদারকে)।













