যে পথে হাঁট তুমি ।। অলোক আচার্য
১৫ জুলাই, ২০২৪
যতবার বল তুমি, এই বেলা আসি
ততবার মনে হয়
এই অসময়ে যেয়ো না চলে
আরেকটু সময় ভালবাসি!
প্রার্থনা করি- বৃষ্টি হোক
প্রার্থনা করি- ঘড়ির কাঁটা থেমে যাক অথবা
তোমার যাওয়ার ইচ্ছেটাই চলে যাক!
তোমার যাওয়ার পথে-
আমিও হাঁটি খানিকটা সময়
ঘ্রাণটুকু লেগে থাকে, তখনও পথের গায়।
(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)













