সজল বরষা।। মনিরুজ্জামান মনির
গ্রীষ্মের প্রদাহ শেষ করে
কাজল চোখে সজল বরষা
রূপসী বাংলায় দিয়াছে পাড়ি
আষাড়, শ্রাবণ, বরষা ঝরঝর
নদী,নালা,খাল,বিল করে টলমল
মমতার কাজল চোখে বর্ষা
ঝরঝর সারাদিন ঝরছে।
মেঘ ডাকে গুরুগুরু শব্দে
ঝিরঝির বইছে হাওয়া
কাজল চোখে সজল বরষা
নদী,নালা,খাল,বিল,দিঘী
কানায় কানায় জল ওঠে ভরিয়া
কেয়া,কদম,কামিনী,জুঁই
ফুলে ফুলে ভরেছে শাখা
বিলে বিলে হেলেঞ্চা,কলমিলতা
খাল-বিলে ফোঁটে শাপলা
কানায় কানায় ছাপিয়ে পড়ে জল
শাপলা পাতায় খেলে বেঙ্গচির দল
কাজল চোখে সজল বরষা
ঝরঝর সারাদিন ঝরছে।













