সারাটা দিন।। এম এম এইচ মুকুল
সকালটা জলময়
দুপুরের তীক্ষ্ণ দৃষ্টিতে আগুনের মোহ
পুড়ে যায় সুবোধের ডাল পালা গাছ
বিকেলটা আদৃত
মহাকাল হেঁটে যায় সন্ধ্যার পাড় ছুঁয়ে
নিলাম ঘরে বিবেকের মূল্য হাঁকে স্বার্থের সেবাদাস
রাত্রিটা বেসামাল
ক্ষুধিতের মান বিকোয় এঁটোভাতের দর-দামে
সভ্যতার বসন খুলে নির্লজ্জ উল্লাসে মাতে সময়
কতটা পেলে মানুষ হয় মানুষ?
হায়া আর বেহায়ার পরিমাপক কী?
ধর্মহীনতার রঙ্গমঞ্চে এসব নিছক বাক্যাংশ হয়ে থাকে।













