সবখানে।। জাহিদুল যাদু
এখানে বিশ্বাসের শ্বাস নিতে কষ্ট হয়
ওখানে ঠকের ঢক ক্রমশ বাড়তি যায়
সেখানে প্রেম ভালোবাসার কমতি নাই।
এখানে কান্না চলে ছোট্ট ছোট্ট অভিমানে
এখানে কথার পিঠে কথার যুদ্ধ সজ্ঞানে
এখানে হাসির একদম গহনে কান্না জমায়।
ওখানে দেদারসে চলে মায়ার পসার
ওখানে চোখের জলও ঝরছে সবার
ওখানে ঠোঁটের ভাষা কলিজা ঝাঁঝায়।
সেখানে হাস্যরস তীব্র তাপদাহ ছড়াচ্ছে
সেখানে সঙ্গম, সংগ্রামে মৃত্যু তড়পাচ্ছে
সেখানে ভালো থাকার নিখুঁত অভিনয়।
জীবন মানে অবিবেচক সমঝোতা সবখানে।।













