আহাজারি।। তাছাদ্দুক হোসেন
৩০ জুন ২০১৪
আকাশটা সারাদিনে একবার কানবেই
দুই চোখে ধারাজল অকারণে আনবেই
আষাঢ়ের কালোমেঘ মুখ ভার করবেই
অভিমান ক্ষোভ-রাগ টুপটাপ ঝরবেই।
চমকালে বিদ্যুৎ মেঘেদের বালিকার
দাঁত হাসে চিকচিক শুভ্র দেয়ালিকার
বজ্রের হুঙ্কার প্রিয়হারা দুঃখের
টকটকে লাল চোখ চাতকী উরুক্ষের।
সাত সাগরের জল টলমল ছলছল
আঁখনদে ঢেউ ভাঙে উতরোল কলকল
বিশ্বাদ রসনায় নুন মাখা ক্ষুধাদুধ
কার শোকে বিষ হলো বুকে জমা সুধাদুধ!
আকাশের নীল নদ বেদনায় নীলময়
বৃষ্টির আহাজারি পৃথিবীর দিলময়।

তাছাদ্দুক হোসেন 










