তোমারে ছোঁয়ার ইচ্ছে।। রকিবুল ইসলাম
আজন্ম লালিত স্বপ্ন,ইচ্ছে আমার তোমায় ছুঁতে।
পারিনি ছুঁতে কভু তোমারে মম একান্ত অভিসারে।
রবির কিরণ,গগনের অসীমতা ব্যর্থ স্বপ্ন পূরণে,
পাহাড়ি ঝর্ণাধারাও পারেনি মোর সে আশ মেটাতে।
সে যে থাকে সবার অলক্ষ্যে,মহারাণীর বেশে।
আমার ভূমের আলোও ছোঁয় না সহসা যারে,
আমি তারে ছুঁই কেমনে,কোন বা উপায়ে!
তোমারে ছোঁয়ার ইচ্ছে আমার রইল অধরা হয়ে।
পবন কইলো,পারবে সে আমার সাধ মেটাতে,
রাজি আমি হইলাম বটে হরষে,সানন্দ চিত্তে!
দক্ষিণ দুয়ার খোলা ছিল প্রিয়ার সুখের নীড়ে,
মৌসুম শেষে ঘরে ফিরেছে দক্ষিণা বাতাস ততদিনে।
বসন্ত বাতাস ছুঁয়েছে ঠিকই সখা মোর প্রিয়ারে!
ফিরেনি তা মোর ভুবনে প্রেয়সীর ঘ্রাণ নিয়ে।
উত্তরীয় হিমেল হাওয়া বইতে শুরু করেছে যতদিনে,
আমি শোকে মুহ্যমান,মৌন নীরব পাথর ততদিনে।
হলোনা পূরণ সাধ আমার কিছুতেই কোন ভাবে,
মরণ এসে নিয়ে গেল এই ধরণী থেকে।
এলে তুমি অবশেষে উন্মাদ হয়ে মোর তিরোধানের পরে,
গড়িয়ে পড়ল তব অশ্রু মোর দেহের উপরে।
না ছুঁতে চাওয়া তুমি ঠিকই ছুঁয়েছ আমায় অবশেষে।
অন্তিম মুহূর্তে তাই পূরণ হয়েছে “তোমারে ছোঁয়ার ইচ্ছে!”












