বাদলা দিন।। এস ইসলাম রাজীব
১৫ জুলাই, ২০২৪
জল পড়ে টুপটাপ,
ব্যাঙ করে লাফঝাঁপ;
এই এলো বৃষ্টি!
ছেলেমেয়ে করে সব,
নেচে গেয়ে কলোরব;
দিকেদিকে পুলকের সৃষ্টি!
জল পড়ে পাতা নড়ে,
ছেলে-বুড়ো সব ঘরে;
কাজ আজ ক্ষান্তি!
খুশি মনে খেলে পাশা,
পুলকের জাগে আশা;
ভুলে যত ভ্রান্তি!
উঠোনোতে ছেলেরা,
দলেদলে খেলে সব;
করে মিলে কুস্তি!
বিরাম আজ তাহাদের,
ছুটি হলো বিষাদের ;
মনে বড় স্বস্তি!
(বাদল বরিষণে/বুনোহাঁস সপ্তম সংখ্যা)













