মূল্যবোধের অভাব।। রেবেকা টপি
৩০ জুন, ২০২৪
সম্পর্কটা আজ বড্ড ফিকে,
হিসেব কষে সবাই দেনাপাওনার।
স্বার্থের টানে নিমগ্ন অবুঝ
নীতি বিকিয়ে মানবতার হাটে,
দিব্যি বিবেকের বুক ফুলিয়ে চলা।
একদিন চিরায়ত লোকবিশ্বাসে
ভালোবাসার বেসাতি ছড়িয়ে ছিলো গ্রামে গঞ্জে।
গলির মোড়ে ছোট্ট দোকানটায়
আড্ডা হতো, চর্চা হতো মানবিকতার।
উধাও হয়েছে সত্যের মুসাফির,
মিলে না সহজে ভদ্রপল্লীতে।
নীল সমুদ্রে পাড়ি দিয়েছে মমত্ববোধ
যান্ত্রিকতা নিয়েছে কেড়ে স্বজনেরে।
হয়না সময় কে নিবে কার খোঁজ?
ক্লান্ত মন খুঁজে ফেরে বিশ্বাসী মেঘমুক্ত হিমেল হাওয়া।
বিকারগ্রস্ত মানষিকতার শোধনাগারে
ভীড় জমুক হাজারও লোকের,
আবার প্রাণখোলা বাতাসে স্বাধীনভাবে উড়াতে শান্তির নিশান,
আমরা ভুলে যাই সব ভেদাভেদ।
(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)













