Bunohash Banner

মেঘ বালিকা।। তাসনিয়া তানহা

সেই নদীটি পথের বাঁকে
কষ্ট ভুলে নষ্ট রাগে ,
মেঘ বালিকার ছবি তুলে
আবেশ মাখা প্রাণে জাগে।
বৃষ্টি তবে আসুক আবার
খরা ভুলে জাগুক সাড়া,
যেই নদীটি স্রোত হারা
সেই মোহনায় পাগল পাড়া।
খরার দেশে হাসবে নদী
সজীব হয়ে নাচবে ধরা,
সেই নদীতে বাধব উজান,
প্রাণ আনচান খুশী ভরা।