Bunohash Banner

মেঘ মেদুর বাদল দিনে।। নাসির আহমেদ কাবুল

৩০ জুন, ২০২৪

আজ এই মেঘ মেদুর বাদল দি‌নে উড়নচণ্ডী বাতাস,
প্রান্ত‌রে নাম না-জানা বু‌নো ফু‌লের উচ্ছ্বাস‌ এবং
কদ‌মের শাখায় নিঃসঙ্গ এক কা‌কের দোহাই–
এই ক্ষ‌ণে তু‌মি, শুধু তু‌মি আছ আমার
সমস্ত অস্তিত্ব জু‌ড়ে!

মন আজ বি‌ক্ষিপ্ত মেঘের ডানায় উড়ে যায়
ঠিকানাহীন গন্ত‌ব্যে, যেথায় ম‌হিয়সী তু‌মি
এক পলাতকা সময়‌কে আঁক‌ড়ে ধ‌রে ব‌সে আছ,
মেঘ‌মল্লা‌রে ভে‌সে যাওয়া শ্রাব‌ণের সেতা‌রে
মূ‌র্ছিত চেতনায় বাতায়ন প‌থে দূরদৃ‌ষ্টি‌তে খুঁ‌জে ফিরছ
হয়‌তো এক চিল‌তে উঠান,
জল থই থই আঙ্গিনায় জীর্ণ পাতায় ভা‌সি‌য়ে
গা‌নের গুঞ্জন বিরহী আর্তনা‌দে!

আমি আছি বন্ধু, যেমন ছি‌লেম কাঠফাটা রোদ্দু‌রে
অথবা গহীন অন্ধকা‌রে নিরালায় নিশ্চুপ,
যে তু‌মি ধ‌্যান-ভাঙা‌নীয়া তারই অ‌পেক্ষায় ব‌্যাকুল
দি‌শেহারা বিরহী মে‌ঘের ম‌তো; বরষার কান্নার ম‌তো,
বাতা‌সের অ‌স্থিরতার ম‌তো এক পথভোলা প‌থিক!

ঠিকানা জা‌নি না আমি, কোথায় যে‌তে কোথায়
যাই চ‌লে, ভুল শুধু ভু‌লের স্বর‌লি‌পি লি‌খে যাই–
প্রান্ত‌রের ঘাস জা‌নে, মাথার ওপর জলভরা মেঘ জা‌নে আমার ক‌ষ্টের মহাকাব‌্য কী ক‌রে তি‌লে তি‌লে গ‌ড়ে তু‌লি
স্ব‌প্নের রাজপ্রাসাদ, তু‌মি নেই ব‌লে!

(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)।