সখার খোঁজে।। জয় মজুমদার
আমার একলা আকাশ মেঘাচ্ছন্ন,
দমকা হাওয়ার ঢেউ।
একলা গৃহে বসে আছি ডাকেনা তো কেউ।
সখা তুমি কোথায় গেলে দেখছি না তো গৃহে,
মনটা আমার পড়ে থাকে তোমার বসত ভিটার তীরে।
একটু পরে বৃষ্টি নামবে কোথায় গেলে তুমি?
সারা দুপুর খুঁজতে গিয়ে পথ হারিয়েছি আমি।
সখা তুমি ফিরে এসো ছোট সেই গৃহে,
তোমার জন্য মনটা শুধু পড়ে থাকে হাজার মানুষের ভিড়ে।
তোমার জন্য মনটা আমার করে আকুলতা।
শূন্য গৃহে পড়ে আছি তোমার ব্যাকুলতা;
তোমায় আমি খুঁজতে গিয়ে রয়েছি একা পথে সঙ্গ দাও একটু তুমি আমার পথ চেয়ে।
সারা দুপুর খুঁজতে গিয়ে পথ হারিয়েছি আমি।
বেলা গড়িয়ে যখন সূর্য মামা ডুবে যায়;
ঠিক তখনই তোমার খোঁজে পথ চেয়ে থাকি সেই ছোট্ট সোনার গাঁয়।
তোমায় আমি সারা বেলা খুঁজতে গিয়ে
পাইনি তোমার দেখা।
শূন্য গৃহে পড়ে আছি তোমারই আকুলতা।
সখা তুমি কোথায় গেলে শূন্য গৃহ ছেড়ে ?
তোমার জন্য দেশ ভিক্ষারী রয়েছি পথ চেয়ে।
তোমায় আমি খুঁজতে গিয়ে পেয়েছি অনেক সখা, সঙ্গ দেইনি তোমার খোঁজে শুধু তোমারই আকুলতা।
কখনো কি আসবে ফিরে এই ছোট সংসারে।
তোমার খোঁজে পথ চেয়ে আছি এখনো সেই ভাঙ্গা গৃহে ;
সখা তুমি আসবে কখন তোমারই অপেক্ষায়।
সারাবেলা গেল আমার তোমারই আকুলতায়।













