Bunohash Banner

স্বদেশ আমার মা।। তাসনিয়া তানহা

তোর মুখাবয়ব যেনো শুভ্র নীলাকাশ –
বৃষ্টির জন্য প্রতীক্ষা যখন সারা প্রকৃতি জুড়ে,
তোর মাঝে সকল সতেজ নির্মল বাতাস- কত স্বচ্ছ মিষ্টি।
আমি জানি সেখানে অপ্রাপ্তি নেই
বেদনার কাব্য লেখা থাকে না।
ছন্দ তাল মেলাতে দিশেহারা কবি হতে হয় না।
আমি সেখানে সব ঠিক ভাবে দেখি।

কত প্রাণের স্পন্দনে নতুন সুর ওঠে সকালে,
দুপুর রোদে পুড়ে যায় না আমার ক্লান্ত দেহ।
তুই আমার ছায়ার দীপ্ত মধ্যাহ্ন
বটবৃক্ষের ছায়া আর কোকিলের মায়াবী কন্ঠ।
তুই আমার প্রিয় এক টুকরো আকাশ।
আমার সবচেয়ে কঠিন সত্য এটাই
হারিয়ে যাওয়া সকল ঝড় শেষে একমাত্র সম্পদ
তুই আমার সেরা ছবি- আমার স্বদেশ-
আমার মা।