Bunohash Banner

আমি সার হতে চেয়েছিলাম।। রিয়াজ আহমেদ

দেশের নামকরা এক কোম্পানিতে কাজ করেছি কিছুদিন-

ফার্টিলাইজার নিয়ে।

সারের মধ্যে কৃষকের চোখের জল থাকে। কৃষক নোনতা জল ছিটান ফসলে।

চোখের জল বিক্রি করে সার কেনেন কৃষক। ফসলের জন্য।

ফসল হয়। লবণ জল বিক্রি হয় জলের দামে।

আমি সার হতে চেয়েছি। কৃষকের পবিত্র হাতের কোমল সার।

পারি নি।

খোদাকে বলেছি, মৃত্যুর পরে মাটির সাথে মিশিয়ে আমাকে সার করে দিও।

আমি কোনো এক কৃষকের পবিত্র হাতের সার হয়ে নোনতা জল স্পর্শ করতে চাই।