Bunohash Banner

জ্বর।। শিশির আজম

৩০ জুন, ২০২৪
আপনি জানেন
রোম একদিনে তৈরি হয়নি
উঠোনের এক কোণে জামরুল গাছে
পাখিরা আসে
তাদের পালক পড়ে থাকে নিচে
কে জানে
কোনটা কার পালক।
অনুমতির তোয়াক্কা না করে আচমকাই বনের বাতাস
আমাদের ঘরের ভিতর ঢুকে পড়ে
অথচ আমাদের কেউ
সচরাচর বনে যায় না।
আপনি জানেন
বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে।
জ্বর
জ্বর
জ্বর সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না।
(বুনোহাঁস-‘মেঘ মেদুর বরষা’ সংখ্যা)