Bunohash Banner

প্রবাসী আলোর ডায়েরি

“আলো এখন অন্ধকারে “
“কেমনে বুঝায়” ?
আলো এখন অন্ধকারে
কি করবে বুঝে উঠতে পারছে না।
শ্বশুর বাড়ির দিকে  দেড়  ডজন আর বাবার বাড়ির দিকে হাফ ডজন প্রার্থী  ।
কিসের প্রার্থী  ? বিদেশে চলে যাবার আবেদন ।
এরা বলে আমরাকে নিয়ে যাও আর তারা  বলে তারা কে নিয়ে যাও ।
কাকে রেখে কে যাবে তার প্রতিযোগিতা আর পিড়াপীড়ি ।
অন্যদিকে আলো ভাবছে এ কার মধ্যে পড়লাম?
নিজেরাই হাবুডুবু খাচ্ছি । একটা খড় ভেসে যাচ্ছে তা ধরে বাঁচতে চেষ্টা করছি । আর এতো এতো মানুষ তাদের কে নিয়ে যেতে বলছে।
এর রাগ তার গোস্বা । যেন আলোদের হাতে সব কিছু। তারা  ইচ্ছা করলেই নিয়ে গিয়ে রেখে দিতে পারবে আর ভালো চাকুরী তে ঢুকিয়ে দিতে পারবে।
ইচ্ছা করেই করছে না কারন আলো একলা বড়োলোক হয়ে থাকতে  চায় ।
আইন কানুন বদলিয়ে আলাদীনের চেরাগ তাদের হাতে।
হায়রে আলো খারাপও লাগে দেশের এই অবস্থা কাজ নাই চাকুরী নাই । লক্ষ্য লক্ষ্য বেকার ।
আলো অন্ধকারে ডুবে গেলো । এ সমাধান তার হাতে নয় ।
আলো কে তারা ত্রাণ কর্তা বানাচ্ছে । হায়রে বেকারত্ব !