Bunohash Banner

বৃষ্টি।। শিশির আজম

বৃষ্টি থেমে গেছে আগেই
উঠি উঠি করছে রোদ
এক লাফে
ব্যাঙ
আমার টেবিলে।

কিন্তু অসভ্যের মতো ও লাফায় কেন
নোংরা করে আমার টেবিল
বই
উল্টে দেয় টেবিলল্যাম্প।

বৃষ্টিজল যার যার মতো নিচু পথ
গুহা
খুঁজে নিয়েছে
ব্যাঙ
আমার টেবিলে
কিন্তু বৃষ্টি আর ব্যাঙের ভেতর সম্পর্কটা কী
যৌক্তিক না পৌরাণিক।

যখন বৃষ্টি থাকে না, বৃষ্টি মায়ের কাছে যায়
তখন
ব্যাঙ কোথায় যায়
কোথায় থাকে
রাস্তায়
কারখানায়
হাসপাতালের মেঝেয়।