Bunohash Banner

কোন এক ভরা পূর্ণিমা রাতে।। নীলকণ্ঠ জয়

 

একদিন-
বর্ষারাতের শেষে, নীলপদ্মের বেশে
ফুটে রইবো তোমার ঢেউখেলানো
এলোকেশী সরোবরে।

একদিন-
সূর্যমুখী ফুল হয়ে
দিবস্পতির অপার করুণা নিয়ে
চেয়ে রইবো তোমার মুখপানে।

এরপর, একদিন-
কোন এক ভরা পূর্ণিমা রাতে
সংসার মায়া ছেড়ে সিদ্ধার্থ হয়ে
নেমে যাবো পৃথিবীর পথে।