Bunohash Banner

জীবন তুমি ।। জাহিদুল যাদু

জীবন তুমি বেহায়া হও
এক সমুদ্র অশ্রু ঝরুক চিবুক বেয়ে
দু-কান কাটা চুনকালিমাখা মুখে হাসি ঝরাও
বিশ্বাসের শেকড় গাছড়া কবজ হয়ে ঝুলুক
পবিত্র মাতৃচিহ্ন এবং নাভিঞ্চলে,
বিষ হজম করে বিষাক্ত হও
মরুর শুষ্ক হাওয়া হও
উত্তাপ ছড়াও সময়ের বৈতালে;
জীবন তুমি বোকা থাকো
শুধু মিথ্যা হয়ো না !

জীবন তুমি কবিতার মতো শুদ্ধ ও
সুন্দর হও,
শ্রমিকের মরণপণ বলিষ্ঠ পেশি হও
চাতকের তৃষ্ণার্ত বুকফাটা ছাতি হও
কাঠ পুড়ে কয়লার দহন লেপ্টে রাখো
কলিজায়।