Bunohash Banner

মাতৃচরণ ।। মো. আবু রায়হান

যদি ধরি হাতে কলমখানী
লিখে যায় সহস্র দিন-রজনী,
শেষ হবে না লেখা মাগো
তোমার জীবন কাহিনী।

জঠোর জ্বালায় কাতোর তুমি
শুনে আমার আর্তনাদ,
ভুলেছিলে তোমার সকল যাতনা
প্রসব বেদনা অঙ্গহানি রক্তপাত।

বিন্দু বিন্দু দুগ্ধপানে
করেছো মোরে লালন,
জীবনের যত চাওয়া পাওয়া তোমার,
সবই গেছো ভুলে, নিয়েছো বুকে তুলে
অসহায় বেদনার ব্যাথা, ভুলে
দাওনিকো অজুহাত।

ছিন্নবস্ত্র করেছো পরিধান
আগলে রেখে বুকের ধন,
বিলাসিতা গেছো ভুলে,
নষ্ট সমাজের রোষানলে পড়ে
রক্তাক্ত হয়েছে তোমার হৃদয় অম্বর
শ্রষ্ঠার কাছে দু-হাত তুলে চেয়েছো রহমত।

মাগো তোমার মলিন দেহ
ঘামে ভেজা সে আচল,
সহস্র স্বপ্নের পসরা সাজানো
ঝরে পড়া চোখেরজল,
আজও স্বপ্নঘোরে স্বপ্ন দেখায়
ছুটেচলি বহুদূর।

জীবন সায়াহ্নে বুজ পাই কেবল
তোমারই চলার পথ,
আমিও পিতার আসনে বসেছি
চাই কেবল রহমত,।
স্রষ্টার কাছে দু-হাত তুলে
করি এই মোনাজাত,
হে মহামহিয়ান,
দিও আমার মাতা পিতাকে
পরকালের সর্বোত্তম স্থান।।