Bunohash Banner

বৃষ্টি হ’ব সহস্রাব্দ জন্ম পরেও।। অলোক আচার্য

আমি বৃষ্টি হ’ব
অথবা হতে চেয়েছিলাম
শত শত বছর আগে
বৃক্ষ হওয়া কোনো জন্মে!
আমার শিকড়
গভীর থেকে গভীরে
ডুবে থাকত আকণ্ঠ অমৃত পাণে।
সেই থেকে অপেক্ষা করছি –
আমার আর বৃক্ষ জন্ম হয় না
মেঘেদের দলে নগ্নতার উল্লাস
আমাকে ফেরায় কোনো নির্জন বুনোহাঁস।