বাবার আদর ভুলি কেমন করে
খোকা বলেই ডাকতো গলা ধরে
সকাল বিকাল রাতে,
বাজার থেকে মজা আনতো কিনে
আমার হাতে তুলে দিতো চিনে
খুশি হতাম তাতে।
অভিমানে খাইনি যেদিন রাতে
বাবা আমায় খাওয়ালো ভাত পাতে
গানের সুরে সুরে,
আজও আমার সেরা মানুষ তুমি
আশিস দিও, না ভুলে যাই আমি
যতই থাকি দূরে।