Bunohash Banner

মহাকালের বর্তমান।। মনিরুজ্জামান মনির

২৯ জুন, ২০২৪ 

কপোতাক্ষের গতর চো-করে শুকায়ে যাচ্ছে
জোয়ার-ভাটায় জীবনও অতিষ্ঠ প্রায়
পাচির মত গতরখান আজ আর নেই
সরকারি বরাদ্দে খননের নামে
অন্ধকারে পড়ে বসে নদের অকালমৃত্যু দেখা।

জমিদার প্রথার অবসান ঘটিয়ে গনতন্ত্রের
এক ব্যাপক উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়,
শাসকের বদলায় যুগে বারবার,শোষণ?
কুমারীর গর্ভে জন্মে দেবশিশু
পরিচয় কি তার সমাজের লিপিবদ্ধ পাতায়।

দিনের জরাজীর্ণ দেহকে গরম করে
শিশির পড়া সুভ্রূ রাতের স্নিগ্ধতা,
আলোতে যার ছায়া মাড়াতে ধম্মযায়
রাতের নিঝুমতায় নেহাত শরীর চায়
আজো তাঁরা বেঁচে আছে সুশীল সমাজে
ভোলেনি বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
মাইকেল মধুসূদন দত্ত তোমার সকল
সৃষ্টি অবিস্মরণীয় ও মহাকালের বর্তমান।