Bunohash Banner

কেউ বলে না।। নীলকণ্ঠ জয়

 

কেউ বলে না-
এই শহরের জল-বাতাসে একটুখানি বসো
এই শহরের ব্যস্ততাকে বিদায় বলে একটুখানি হাসো
এই শহরের ইট-পাথরে মনের কথা লেখো।

কেউ বলে না-
খামখেয়ালীর আসর ছেড়ে নির্জনতায় বাঁচো
অনেক হলো জেতার নেশা, এবার না-হয় হারো
জীবন মানে শুধুই জেতা! ভুল ধারণা ছাড়ো।

কেউ বলে না-
প্রখর দিনের দমকা হাওয়ায় দু’হাত তুলে নাচো
খেয়াল ভুলে মনের সুখে অট্টহাসি হাসো।
অনেক হলো দুঃখের বপন, উল্লাসেতে মাতো।

কেউ বলে না-
ঘর ছেড়ে আজ যেথায় খুশি চলো,
ইচ্ছেভেলায় পাল উড়িয়ে প্রলয় স্রোতে ভাসো
ঘাসফড়িঙের দল ছেড়ে আজ জলের ছবি আঁকো।

কেউ বলে না তোমার কথা, বলছি আমি শোন-
জীবন মানে একলা চলা, একলা জীবন চলো।