আমি শুধু সময়কে ছুঁতে চাই
সেই কবে একবার, তাও মনে নেই;
সময় তুমি বড় নিঠুর- বুঝলে না
আমার আমিত্বকে; কী স্বার্থপর
ভাবাই যায় না; আমি সমুদ্র দেখিনি
তারপরও তার গর্জন অনুভব করি;
কী পাষাণ,আজো মাঘের ব্যাথা চিন
চিন করে;সময় নিজেকে সান্ত্বনা
দেবার ভাষা নেই- তবু সান্ত্বনা দিয়ে
রাখি, কোন এক সময় ছুঁয়ে যাবে।