নিভে যাওয়ার আগে।। তাহমিনা সুলতানা
সময়ের ধীর প্রস্থান
ভালোবাসার গায়ে বাসি ফুলের তেঁতো গন্ধ
কোথায়ো নেই আগের সেই মুগ্ধতা
জীবন এগোয় তবু লক্ষ্যহীন গন্তব্যে।
ক্ষয়িষ্ণু আলো বাঁচিয়ে রাখে নিস্প্রভ চোখ
স্মৃতির শহর কুয়াশা মুড়িয়ে ঘুমায় একপাশে
কখনো শুধু জীবন্ত হয়ে ওঠে ঘুমন্ত নগরীও
মৃত সময়ের স্মৃতি সরব হয় তখন একসাথে।
অতল জলে ডুবে যাওয়া প্রহরে রাগিনীর সুর চুইয়ে পড়ে
নিভে যাওয়ার বাসনায় স্বপ্নেরা খসে পড়ে এক এক করে
ঝুলে থাকে এক টুকরো সময় পৃথুলআলোক।













