Bunohash Banner

বৈশাখের মাতাল হাওয়া।। রেবেকা টপি

পলাশের বনে নেমেছে আঁধার
পাতাঝরা দিনের সৌখিন ইতিহাস
ধেয়ে যায় না ফেরা পথে।
ইচ্ছে হরিণ আদিম ক্ষুধায়
ডেকেছে বৈশাখের মাতাল হাওয়া,
আহ্লাদিত প্রকৃতি যেনো
ষোড়শীর সুরেলা গানে।
ভুলে অভিমান বকুল ছায়ায়
অপলক তৃষাতুর আঁখির সে ভাষা,
নতুনেরে ডাকে দ্বিধাহীন মনে
হৃদয়ে পাবার ব্যাকুল নেশা।
যা পেয়েছি তা অনুভবে ডানা ঝাপটায়,
ব্যথা হয়ে মিলে যায় বেলা শেষের কবিতায়।