ভীষণ আঘাত পেলে।। জয় মজুমদার
ভীষণ আঘাত পেলে
ক্রন্দন প্লাবনে দেহকে সমাহিত করি।
ভীষণ আঘাত পেলে
পাহাড়ের চূড়ায় গিয়ে অসহায়ত্ব প্রকাশ করি।
ভীষণ আঘাত পেলে
জীর্ণ মলাট বাঁধা শিকড়ের সাথে নিজেকে বেঁধে রাখি।
ধৈর্য্যের সঙ্গে প্রতিবাদের ভাষা চওড়া করতে থাকি।
ভীষণ আঘাত পেলে
প্রিয় মানুষের দেওয়া দুঃখগুলোকে পুষে রাখি;
ভীষণ আঘাত পেলে
বাস্তবতার অগ্নিপরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করার জন্য মগ্ন দৃষ্টিতে ছুটাছুটি করি।
ভীষণ আঘাত পেলে
প্রিয় মানুষের কটুকাটব্যের আড়ালে নিজেকে সহনীয়তার পরিচয় দিয়ে থাকি।
ভীষণ আঘাত পেলে
বটবৃক্ষের ছায়াতলে নির্দোষ কথাটি বলতে থাকি।
বিনাদোষে এই দুর্গন্ধ দেহ দিয়ে
সত্যের পক্ষে লড়াই করি।













